টুইটারের প্রধান নির্বাহী ইভান উইলিয়াম বলেন এটা সত্যিই একটি বড় অর্জন যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে দ্রুত বার্তা আদান-প্রদান করতে পারে
চার মাস আগেও টুইটারের মোট নিবন্ধিত ব্যবহারকারী ছিল ১০ কোটি ৫০ লাখ
এর পরই টুইটার ব্যবহারকারী বাড়ার এ হার সত্যিই উৎসাহজনক বলে মন্তব্য করেছেন গবেষকেরা
তবে এ বাড়ার ব্যাপারটি মোবাইল ফোনের মাধ্যমে বাড়ছে বলে জানা গেছে
দেখা গেছে নতুন ব্যবহারকারীদের মধ্যে টুইটারে যুক্ত হওয়া শতকরা ১৬ ভাগই মোবাইল ফোনের মাধ্যমে টুইটারে নিবন্ধিত হয়
পাশাপাশি বিভিন্ন মোবাইল ফোনে টুইটারের জন্য রয়েছে বিশেষ প্রোগ্রাম যার ফলেও ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে
সর্বশেষ অ্যাপলের আইপ্যাডে টুইটার প্রোগ্রাম যুক্ত হওয়ায় এ সংখ্যা আরও বাড়ছে বলে জানা গেছে
—সিএসমনিটর ডট কম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী
মাইক্রোসফট এবং আইইউটি চুক্তি স্বাক্ষর
মাইক্রোসফট বাংলাদেশ লিঃ এবং ইসলামিক ইউনিভারসিটি অফ টেকনোলজির আইইউটি সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক এম ইমতিয়াজ হোসেনসহ অনেকে
অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ডেভলোপার অমি আজাদ তিনটি বিষয়ের উপর মাইক্রোসফটের নানান কার্যক্রম তুলে ধরেন
যার মধ্যে রয়েছে বিশ্ব পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে ছাত্ররা প্রযুক্তির অংশ হতে পারে এবং এতে মাইক্রোসফটের অঙ্গীকারের কথা প্রোগ্রাম পরিচিতি এবং এর মাধ্যমে কিভাবে ছাত্ররা মাইক্রোসফট হতে বিনামূল্যে সফটওয়্যার টুলস প্লাটফর্ম ও অপারেটিং সিস্টেম পেতে পারে এবং কিভাবে মাইক্রোসফটের সহযোগিতার পাওয়া যাবে
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়
—বিজ্ঞপ্তি
নতুন ইউএসবি টিভিকার্ড
পারফেক্ট ব্র্যান্ডের নতুন ইউএসবি টিভিকার্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড
এ কার্ড দিয়ে এমপিইজি১/২ ভিসিডি এবং ডিভিডি ফরম্যাটে ভিডিও রেকর্ড করা যায়
টিভি প্রোগ্রাম গান কিংবা মুভি রেকর্ড ও স্টোর করার সুবিধার পাশাপাশি এতে রয়েছে ১০বিট ভিডিও ডিকোডের সুবিধা
দাম দুই হাজার ১০০ টাকা
—বিজ্ঞপ্তি
ডাকাতের গুলিতে একজনের মৃত্যু গণপিটুনিতে দুই ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন
কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত
নরসিংদীর শিবপুরে ডাকাতের হামলায় আটজন বাসযাত্রী আহত হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুর নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখায় অস্ত্রশস্ত্রসহ ১৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
টেকনাফ কক্সবাজার শনিবার দিবাগত রাত দুুইটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের ইলিয়াসের বাড়িতে একদল ডাকাত হানা দেয়
ডাকাতেরা দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা চালায়
এ সময় বাড়ির নুর আহমদ নামের এক ব্যক্তি এগিয়ে গেলে ডাকাতেরা তাঁকে কুপিয়ে জখম করে
বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন গিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় ১০-১৫ রাউন্ড গুলি বর্ষণ করে
গুলিতে বাড়ির পাশের সড়ক দিয়ে চলাচলকারী জিপের চাঁন্দের গাড়ি চালক টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া গ্রামের সব্বির আহমদের পুত্র মো ইউনুচ ২৫ নিহত হন
দাউদকান্দি কুমিল্লা কুমিল্লার চান্দিনা উপজেলার নয়াকান্দি গ্রামের মোস্তফা কামালের ঘরে সিঁধকেটে শনিবার রাত দুইটার দিকে ডাকাতদল ভেতরে ঢুকে
এ সময় ঘরের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেন
এতে অজ্ঞাত ওই দুই ডাকাত নিহত হয়
ভৈরব কিশোরগঞ্জ-৩২ পরিবহনের একটি বাস শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় পৌঁছালে যাত্রীবেশী সাত-আটজন ডাকাত অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়
এরপর ডাকাতদের মারধর ও ছুরিকাঘাতে আটজন যাত্রী আহত হয়
তারা অল্প সময়ের মধ্যে যাত্রীদের টাকা মুঠোফোন সেটসহ মালামাল নিয়ে কিছু দূরে গিয়ে নেমে যায়
পুলিশ বাসের চালক আলী আকবরকে গ্রেপ্তার করেছে
মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের কড়াইল গ্রামের আগছাওয়ালী রাস্তার মাথায় বসে শনিবার রাত দুইটার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত পার্শ্ববর্তী ছাওয়ালী গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে
পুলিশের পাল্টা গুলিতে আরশাদ আলী নামের এক ডাকাত আহত হয়
পুলিশ আরশাদ আলী সেলিম মিয়া ও ইমরান মিয়া নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে
তাদের কাছ থেকে একটি এলজি একটি বন্দুক পাঁচটি গুলি গ্রিল কাটার যন্ত্র ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে
নোয়াখালী শনিবার রাত একটার দিকে একটি অটোরিকশা নিয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় গেলে তাদের গতিবিধি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়
লোকজন তাদের ডাকাত সন্দেহে আটক করে অটোরিকশা তল্লাশি করে ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করে
আটক ব্যক্তিরা হলো মাহফুজ আলম হকসাব মাসুদ আবুল বাশার ও রহমত উল্ল্যা
তাঁদের কাছ থেকে একটি শাবল একটি চাপাতি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে
জুড়ী মৌলভীবাজার শনিবার রাত একটার দিকে একদল ডাকাত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই বাজার এলাকার প্রবাসী তারা মিয়ার বাড়িতে ডাকাতি করতে পাশের একটি নির্জন স্থানে বসে পরিকল্পনা করছিল
গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রথমে রিপন জলিল ও জসিমকে গ্রেপ্তার করে
তাদের কাছে দা ও কুঠার পাওয়া গেছে
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই দলের আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়
জয়পুরহাটে দোকানে চুরি
জয়পুরহাট প্রতিনিধি জানান জয়পুরহাট শহরের চিত্রা সড়কের একটি ফোন-ফ্যাক্সের দোকানে চুরি হয়েছে
রুমি নামের ওই দোকানের মালিক উমির উদ্দিন তালুকদার জানান শনিবার রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে চলে যান
গতকাল রোববার সকাল নয়টার দিকে দোকান খুলে তিনি দেখতে পান টিনের চাল এবং লোহার গ্রিল কাটা
তিনি জানান চোরেরা দোকান থেকে ৯০টি মুঠোফোন সেট সাড়ে ৮০০ নগদ টাকা ৪০টি মেমোরি কার্ডসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে
মা-বাবা-মেয়েসহ তিন জেলায় নিহত ৭
গাজীপুরের কালিয়াকৈর যশোরের অভয়নগর বাগেরহাটের রামপাল ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছে
এক পরিবারের তিনজন নিহত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়
এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে
নিহত ব্যক্তিরা হলো কালিয়াকৈর উপজেলার গাবতলী খালপাড় গ্রামের করিম মাস্টারের ছেলে শাকিল আহাম্মেদ ৩০ তাঁর স্ত্রী কহিনুর আক্তার ২২ ও তাঁদের মেয়ে রাওয়ান আক্তার ৩
নিহতদের পরিবারের সূত্রে জানা গেছে সখীপুর উপজেলার ছাটিয়া গ্রামে অসুস্থ নানাশ্বশুরকে দেখতে শাকিল আহাম্মেদ তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে চড়ে সকালে রওনা দেন
বেলা ১১টায় ওই মহাসড়কের সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়
এতে ওই তিনজন মারা যান
স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়
গোরাই হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন
লরির চাপায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর যশোরের অভয়নগর উপজেলার খুলনা-যশোর মহাসড়কের তালতলা এলাকায় গতকাল একটি ট্যাংকলরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর ব্যবসায়ী তরিকুল ইসলাম ৩০ ও তাপসকে ৩১ চাপা দেয়
নিহত তরিকুল ও তাপসের গ্রামের বাড়ি মনিরামপুর উপজেলার রামনগর গ্রামে
পুলিশ ট্যাংকলরিটি আটক করেছে
গরুর সঙ্গে ধাক্কা লেগে নিহত ২ বাগেরহাটের রামপাল-গিলাতলা সড়কের বাঁশতলী স্যাঁদলার মোড়ে গতকাল একটি গরুর সঙ্গে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লাগে
এতে রাস্তায় পড়ে গেলে মোটরসাইকেলের আরোহী রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের জাহাঙ্গীর শেখ ৩৫ এবং একই উপজেলার গাববুনিয়া গ্রামের রুহুল মোল্লা ৩০ নিহত হন
তাঁরা দুজনই ব্যবসা করতেন
গরুটিও মারা গেছে
সড়কের বাস ঘরে আহত ১২ কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল সাতটায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার মারকাজ মসজিদসংলগ্ন আবদুল হাইয়ের বাসভবনে ঢুকে যায়
এতে বাস চালকসহ ১২ জন যাত্রী গুরুতর আহত হয়
এ সময় ওই বাড়ির ১০ জন সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পায়
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কালিয়াকৈর গাজীপুর অভয়নগর যশোর বাগেরহাট ও ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি]
দুই শ্রমিকনেতা লাঞ্ছিত জড়িতদের গ্রেপ্তারের দাবি
সিরাজগঞ্জে দুই শ্রমিকনেতাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে
জেলা বাস শ্রমিক ইউনিয়নের নেতারা শনিবার এই আল্টিমেটাম দেন
এই দাবি না মানা হলে আগামী মঙ্গলবার থেকে সব রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ থাকবে বলে তাঁরা হুমকি দিয়েছেন
বাসশ্রমিক সূত্রে জানা গেছে একদল শ্রমিক শনিবার সকাল সাড়ে ১১টায় বাসমালিক সমিতির কার্যালয়ের নিচে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আনছার আলীকে লাঞ্ছিত করে
এ খবর জানার পর শ্রমিকেরা সব রুটে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাস টার্মিনাল ও মালিক সমিতির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়
এ পরিস্থিতিতে শ্রমিক নেতারা বৈঠক করে নাসির উদ্দিন ও আনছার আলীকে লাঞ্ছিত করার অভিযোগে মাছিমপুর মহল্লার সুমন সোহেল মুক্তা ও মুরাদ নামে চার শ্রমিককে ইউনিয়ন থেকে বহিষ্কার করেন
একই সঙ্গে তাঁরা ওই চার শ্রমিককে গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুর দেড়টা থেকে পুনরায় বাস চলাচলের সিদ্ধান্ত নেন
এ ঘটনায় অভিযুক্তদের নামে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে
অভিযুক্ত শ্রমিকদের মধ্যে সুমন ও সোহেল জানান সিরাজগঞ্জ-ঢাকা রুটে নতুন করে একটি বাস কাউন্টার চালুর বিষয় নিয়ে তর্ক-বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ারেছ মিয়া জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে
আসামিদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে
বাবার চিকিৎসা করানো হলো না তাঁদের
চিকিৎসা করিয়ে বাবাকে আর সুস্থ করতে পারলেন না দুই ভাইবোন
বাবাকে নিয়ে তাঁরা বাড়ি ফিরেছেন তবে লাশ হয়ে
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তাঁরা তিনজনই নিহত হয়েছেন
গতকাল রোববার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে
নিহত হওয়া একই পরিবারের তিনজন হচ্ছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার মেলাগড় গ্রামের সুলতান মিয়া ৫০ তাঁর ছেলে জুনেদ মিয়া ২৬ ও মেয়ে রাজনা বেগম ২০
এ ঘটনায় অটোরিকশাচালক গোবিনপুরের সাজ্জাদুর রহমানও ২৫ নিহত হয়েছেন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মিশন এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে
জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
